ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:31 PM, August 22, 2021
আজকের এই দিন, এই মাস ফিরে আসে প্রতিরোধী জিঞ্জির, রক্তের গঙ্গা বেয়ে হাজার হাজার;
হাওর-বাওর-নদী-নক্ষত্রের বুকফাটা আর্তনাদ,
চেয়ে রয় পিতা, জেগে থাকে বোন, পুননির্মাণ,
আমরা আশায় বসতি গড়ি, পথপানে দীপ্তশপথ;
আগস্ট এলেই বুকের উপর চেপে বসে শকুনের দল, খুবলে খায় আমার বুকের পাঁজর;
পনেরো থেকে একুশ হিসাব কষেই আঘাত,
করতে চায় প্রগতির নিপাত,
এই জপে ধ্যানমগ্ন একদল কুলাঙ্গার,
আলোকোজ্জ্বল ঘসেটির ভবন;
ঘটাতে বোমা-বিস্ফোরণ, সমবেত-সুধীজন,
ভরপুর গুলিস্তান-চত্বর;
পতপতে উড়িয়ে পতাকা বাংলাদেশের,
অনবদ্য ভবিষ্যতের স্মৃতিচিহ্ন বুকে নিয়ে,
যখন তিনি দাঁড়ালেন,
মঞ্চের সীমারেখজুড়ে পিতার স্বপ্নে উজ্জ্বল;
পুরনো শকুনের দল, বীভৎস প্রেতাত্মা সকল,
আগস্ট আসলেই হামলায়, বাধাগ্রস্ত সদর দরোজায়;
পতাকার আর স্বাধীনতার মূলোৎপাটন,
ত্রস্তব্যস্তসমস্ত লগ্ন বয়ে যায়,
আগস্ট আসে, আগস্ট শুধায়,
ফিরে আসে বার বার, শপথের দিন আমাদের পিতার, আমার বোনের, হাজারো প্রতিশোধ-স্বপ্নের জাগরণ;
11 Comments
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost