ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:10 PM, July 9, 2024
হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৮ জুলাই) দুপুরে হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘ভোরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি নানাবিধ রোগে আক্রান্ত বলে আমরা সরকারকে জানিয়েছি।
কিন্তু সরকার কোনো কেয়ার করেনি। তার জীবন হুমকির মুখে। এটা সরকার ইনটেনশনালি করছে বলে আমরা মনে করি।’
মির্জা ফখরুল বলেন, ‘এখন এটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে, দেশনেত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার প্রতি যে অন্যায় করা হচ্ছে। এভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। কখনোই অগণতান্ত্রিক পথে কিছু করতে চাই না।
সরকারের দায়িত্ব এটাতে সাড়া দিয়ে তার মুক্তির ব্যবস্থা করা।’প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া বর্তমানে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost