ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব ৬নং একাটুনা এর মেগা ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন

প্রকাশিত: 10:22 PM, January 3, 2026

ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব ৬নং একাটুনা এর মেগা ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন

আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক ক্রিড়ামোদি দশকদের উপস্থিতিতে মৌলভীবাজার জেলা সদরের কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে ১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব ৬ নং একাটুনা ইউনিয়ন তথা সিপিএ ইউ সিক্স কর্তৃক আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ সিজন ৮ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয়ে গেলো। জাতীয় সঙ্গীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ।

সিপিএ ইউ সিক্স এর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান ফয়েজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক স্বাধীনতার চেতনার সম্পাদক সিনিয়র সাংবাদিক বকসী মিসবাহ উর রহমান। টুর্নামেন্ট এর উদ্ভোধন করেন ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  সৈয়দ রুমেন আলী।

অনুষ্ঠান চলাকালে বৃটেন থেকে অনলাইনে বক্তব্য রাখেন  সিপিএ ইউসিক্স এর উপদেষ্টা ইউকে বিডি টিভি ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও টূর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি পি এ ইউ সিক্স এর উপদেষ্টা মুহিতুর রহমান হেলাল, ছালিকুল আলম টুকু, শাহ গিয়াস আহমেদ, মুজিবুর রহমান, পারভেজ আহমেদ, সাহাদ আহমেদ, সারজুল ইসলাম, শামীম আহমেদ, জুয়েল আহমেদ, এমরান আহমেদ, দেলওয়ার হোসেনও জিল্লুল হক জিলা।

এ ছাড়া ও সি পি এ ইউ সিক্স এর নির্বাহী পরিষদের সদস্য আলমগীর হোসেন,জাকির আহমেদ রুমান, মোহাম্মদ রাজন মিয়া, ফয়জুল কবির মুরাদ, জুমন আহমেদ, শামীম আহমেদ, সাইদুল হাসান তানভীর, তোফায়েল আহমেদ, মাজেদ ইমন, জিলু মিয়া সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অদুদ আহমেদ মুফতি ও সদস্য সচিব সৈয়দ আবেদ বক্তব্য রাখেন ।

উদ্ভোধনী খেলায় ২ টি শক্তিশালী দল অংশগ্রহণ করে ইউ এম টাইটান্স ও এস এস সুপার কিংস। ইউ এম টাইটান্স উক্ত ম্যাচে ৫ উইকেটে জয়লাভ করে ।

সিপিএ ইউসিক্স এর উপদেষ্টা ইউকে বিডি টিভি ও একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন  এর ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর অনুষ্ঠান চলাকালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য কালে একাটুনা ইউনিয়ন আমাদের অহংকার, সিপিএ ইউ সিক্স আমাদের প্রাণের সংগঠন বলে উল্লেখ করে বলেন টুর্নামেন্টকে সফল করতে  টূর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম সহ যারা নানাভাবে স্পনসর ও অনুদান দিয়ে এবং যারা অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে

সহযোগিতার হাত প্রসারিত করে চলছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আগামী বছর যাতে আমাদের নিমিত খেলার মাঠে টুনামেন্ট করা যায় এ ব্যাপারে দেশে বিদেশে ইউনিয়নবাসীর সবার সহযোগিতা কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ