সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে  মৌলভীবাজার প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

প্রকাশিত: 11:57 PM, January 3, 2026

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে  মৌলভীবাজার প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

আপোষহীন সংগ্রামী, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক, সমাবেদনা জানিয়েছেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ ও  সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায়  তারা বলেন, ‘বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রামের আপোষহীন নেত্রী,

জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক, জাতীয় রাজনীতির অভিভাবক হয়ে উঠা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন 

বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলের পতনের পর দেশ যখন 

গণতন্ত্রের যাত্রায় কণ্টকময় পথ পাড়ি দিচ্ছে তখন তাঁর 

মৃত্যু গণতন্ত্রকামী মানুষের জন্য বিরাট আঘাত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর তাঁর নেওয়া নানা উদ্যোগ 

ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে তার ভূমিকা ও দূরদর্শিতা

 বাংলাদেশের অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে। দেশের অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা তথা শিক্ষার বিকাশে তার একাধিক যুগান্তকারী পদক্ষেপ শিক্ষাক্ষেত্রে বিরাট অগ্রগতি সাধিত করেছে।

 সর্বোপরী তিনি রাষ্ট্র পরিচালনায় সততা, দৃঢ়তা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। যা বাংলাদেশের জন্য 

একটি শিক্ষনীয় অধ্যায়। দেশকে কিভাবে ভালোবাসতে হয়, নিজের জীবনকে তুচ্ছ করে দেশকে 

উপরে রাখতে হয় তাঁর শিক্ষা তিনি তার বর্ণাঢ্য রা নৈতিক জীবনে 

আমাদের দিয়ে গেছেন। দ্ব্যার্থহীন কণ্ঠে বলেছিলেন, ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই।

 দেশই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু। তাঁর মৃত্যুতে

 আজ আমরা শোকের গভীরে প্রবেশ করে স্মরণ করছি এক জীবনকে, যা শুধু রাজনৈতিক নয়-যা ছিল দায়িত্ব, ত্যাগ, সংগ্রাম এবং দেশের প্রতি অবিচল প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। চলে যাওয়া মানেই প্রস্থান নয়। যতদিন

বাংলাদেশ থাকবে তিনি বেঁচে থাকবেন এদেশের মাটি, মানুষ, বিস্তীর্ণ মাঠের ধানের শীষে,

তিনি বেঁচে থাকবেন বাংলার হৃদয়ে, বাংলাদেশের হৃদয়ে, এদেশের মাটি ও মানুষের হৃদয়ের গভীরে। 

মহান আল্লাহ পাক দেশমাতাকে জান্নাতে র উচ্চ মাকামে আসীন করুন। তাঁর শোক সন্তপ্ত পরিবারকে 
শোক সইবার, ধৈর্য ধারণের শক্তি দিন-এই প্রার্থনা আল্লাহপাকের দরবারে।

এ সংক্রান্ত আরও সংবাদ