আন্ত- ইউনিয়ন চ্যাম্পিয়ানশীপ টুনামেন্টে চ্যাম্পিয়ন্স খলিলপুর ইউনিয়ন

প্রকাশিত: 11:23 AM, January 26, 2026

আন্ত- ইউনিয়ন চ্যাম্পিয়ানশীপ টুনামেন্টে  চ্যাম্পিয়ন্স খলিলপুর ইউনিয়ন

মৌলভীবাজার জেলা সদরের আমতৈল ফোর ষ্টার ক্লাব এর আয়োজনে মরহুম মোহাম্মদ সিপু খাঁন স্মৃতি মৌলভীবাজার সদর আন্ত- ইউনিয়ন চ্যাম্পিয়ানশীপ ২০২৬, এর ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল গত রোববার ২৫ জানুয়ারি দূপুর ১ ঘটিকায় আমতৈল উচ্চ বিদ্যালয় মাঠে সফলভাবে সম্পন্ন হয়েছে।

ক্রিকেট খেলা ঘিরে মাঠের চারদিকে দর্শকের ছিল উপচেপড়া ভিড়।
খলিলপুর ইউনিয়নের সাথে উক্ত ম্যাচে টসে হেরে একাটুনা ইউনিয়ন ব্যাটিং পায় এবং ২০ ওভার এ ২৫৩ রানের বড় সংগ্রহ পায় । দলীয় অধিনায়ক সিদ্দিকুর রহমান ১২৩ রানের বিশাল ইনিংস উপহার দেন, রাহি ৪৬রানের ইনিংস খেলেন ২৫৩ রানের টার্গেটে খেলতে নেমে খলিলপুর ইউনিয়ন সমান সমান পাল্লা দিয়ে ইনিংসের শেষ ওভারের শেষ বলে নাটকীয় জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স শিরোপা অর্জন করে খলিলপুর ইউনিয়ন ও রানার্স আপ হয় একাটুনা ইউনিয়ন ।
টুর্নামেন্ট এর সেরা বোলার নির্বাচিত হন একাটুনা ইউনিয়নের এমদাদ টুর্নামেন্ট এর সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন সিদ্দিকুর।
ক্রীড়া সংগঠক মহসিন খাঁন লিটন এর পরিচালনায় অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও চ্যাম্পিয়নস ও রানার্স আপ বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও ম্যাডেল তুলে দেন সিলেট মেট্রোপলিটান পুলিশের এএস পি মোহাম্মদ মুহিবুর রহমান খাঁন, ৯ নং আমতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ক্লাবের সভাপতি মোহাম্মদ রানা খাঁন শাহীন, বিআরইবির নিবাহী প্রকৌশলী মোহাম্মদ সাদিক জামান খাঁন ও বিপিডিবির উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাকিল খাঁন সহ টুনামেন্ট আয়োজক সংগঠন এর প্রেসিডেন্ট ও সেক্রেটারি সহ অন্যান্য কমকর্তাবৃন্দ।
এদিকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এক অভিনন্দনবার্তায় চ্যাম্পিয়ান খলিলপুর ইউনিয়ন ও রানার্সআপ একাটুনা ইউনিয়নকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ