ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:43 PM, February 4, 2026
মৌলভীবাজার শহরের বিউটি পার্লারগুলোতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ক্রিম ও কসমেটিকস ব্যবহারের অভিযোগে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন,ছানা পুতুল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা-বাণিজ্য শাখা এবং পর্যটন সেল),আয়শা আক্তার লাবনী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা, লাইব্রেরি শাখা, তথ্য প্রদান ইউনিট, অভিযোগ ও তথ্য শাখা)।
অভিযানকালে পার্লারগুলোতে ব্যবহৃত একাধিক ক্রিম ও সৌন্দর্যসামগ্রী নির্ধারিত মেয়াদ অতিক্রম করেছে বলে প্রমাণ পাওয়া যায়। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পার্লার মালিকদের নির্দিষ্ট পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মৌলভীবাজার শহরের বিভিন্ন বিউটি পার্লারে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করে সেবা প্রদান করা দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost