আন্তঃসংস্থাগত সমন্বয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 10:35 PM, February 6, 2026

আন্তঃসংস্থাগত সমন্বয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মো: আলীমুল আমীন, জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া। মতবিনিময় সভায় কমান্ডার ১৭ আর্টিলারি ব্রিগেড, সেক্টর কমান্ডার বিজিবি, অধিনায়ক, সেনাবাহিনী ও বিজিবি, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার এবং জেলা প্রশাসক, মৌলভীবাজারসহ সামরিক ও বেসামরিক দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ ।

মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, আন্তঃসংস্থাগত সমন্বয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনকালীন সময়ে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ এবং সব ধরনের অপপ্রচার ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।

সভা শেষে অংশগ্রহণকারীরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয়।

এ সংক্রান্ত আরও সংবাদ