ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:57 PM, February 6, 2026
বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা সম্ভব হবে।
এমন প্রতিশ্রুতি দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও এম নাসের রহমানের সহধর্মিণী রেজিনা নাসের।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেলে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ইলাছপুরে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।
মহিলা সমাবেশে রেজিনা নাসের বলেন, নারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের ক্ষমতায়ন ছাড়া সমাজ ও অর্থনীতির অগ্রগতি সম্ভব নয়। তাই নারীর স্বার্থে সঠিক ভোট দিতে হবে।
স্থানীয় নারী ও যুব সমাজ এই পদক্ষেপকে ইতিবাচকভাবে স্বাগত জানান। তারা নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য সমর্থন প্রকাশ করেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেয়ার অঙ্গীকার করেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost