ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:46 PM, February 11, 2026
মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান জাতীয় নির্বাচনে ভোটারদের উদ্দেশে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন।
বুধবার সকালে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি মৌলভীবাজার ও রাজনগর উপজেলার ভোটারদের বলেন, “প্রিয় মৌলভীবাজার–৩ এর সম্মানিত ভোটার ভাই ও বোনেরা, আগামীকাল জাতীয় নির্বাচনে আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে আপনারা মূল্যবান ভোট প্রদান করুন। সকালের মধ্যেই ভোট প্রদান করলে আমাদের বিজয় সুনিশ্চিত হবে।
নাসের রহমান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোটগ্রহণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তিনি ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
নির্বাচনকে ঘিরে আসনজুড়ে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চোখে পড়ার মতো।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost