ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে কত ভোট পেলেন

প্রকাশিত: 6:43 PM, February 17, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে কত ভোট পেলেন

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন। ওই ২৪ প্রার্থীরা কে কত পেয়েছেন তা নিম্নে দেয়া হলো।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) : আহমেদ রিয়াজ উদ্দিন, জাতীয় পার্টি (লাঙ্গল) ভোট পেয়েছেন ১৩৭৫টি, নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (ধানের শীষ) ভোট পেয়েছেন ৯৮,৮২টি, বেলাল আহমদ, স্বতন্ত্র (কাপ পিরিচ), ভোট পেয়েছেন ৬,৪৫৮টি, মোহাম্মদ আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়েত ইসলামী (দাঁড়িপাল্লা) ভোট পেয়েছেন ৮৩,০১৩টি, মোঃ আব্দুন নুর, গণঅধিকার পরিষদ (ট্রাক) ভোট পেয়েছেন ২১৯টি, মোঃ শরিফুল ইসলাম, গণফ্রন্ট (মাছ) ভোট পেয়েছেন ১৭৪টি।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) :  আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ভোট পেয়েছেন ৫২০টি, এম জিমিউর রহমান চৌধুরী, স্বতন্ত্র (ঘোড়া) ভোট পেয়েছেন ২,১৪১টি, নওয়াব আলী আব্বাস খাঁন, স্বতন্ত্র (ফুটবল) ভোট পেয়েছেন ১৩,৭৫৪টি, মোঃ আব্দুল মালিক জাতীয় পার্টি (লাঙ্গল) ভোট পেয়েছেন ৪৮৪টি, মোঃ ফজলুল হক খান, স্বতন্ত্র (কাপ পিরিচ) ভোট পেয়েছেন ২৫,৮৮৯টি, মোঃ শওকতুল ইসলাম, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি (ধানের শীষ) ভোট পেয়েছেন ৬৮,৩৮১টি, মোঃ সায়েদ আলী, বাংলাদেশ জামায়েত ইসলামী (দাঁড়িপাল্লা) ভোট পেয়েছেন ৫৩,৪৫৮টি, সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) (কাঁচি) ভোট পেয়েছেন ৫৯১টি।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) : আহমদ বিলাল, খেলাফত (দেওয়াল ঘড়ি) ভোট পেয়েছেন ৪,৬২৪টি, জহর লাল দত্ত, বাংলাদেশ কমিউনিস্ট পাটি (কাস্তে) ভোট পেয়েছেন ১,৭০৪টি, নাসের রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (ধানের শীষ) ভোট পেয়েছেন ১,৫৬,৭৫৭টি, মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়েত ইসলামী (দাঁড়িপাল্লা) ভোট পেয়েছেন ৭৭,৬৩৬টি।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) :  প্রীতম দাশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি (শাপলা কলি), ভোট পেয়েছেন ৪,৫৬৩টি, মোহাম্মদ জরিফ হোসেন, জাতীয় পার্টি (লাঙ্গল) ভোট পেয়েছেন ৯২৪টি, মোঃ আব্দুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ (মই) ভোট পেয়েছেন ৯৮১, মোঃ মহসিন মিয়া, স্বতন্ত্র (ফুটবল) ভোট পেয়েছেন ৩৪,১৪৭টি, মোঃ মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (ধানের শীষ) ১,৭০,৮৭৭টি, শেখ নূরে আলম হামিদী, বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা) ভোট পেয়েছেন ৫০,২০৪টি।

এ সংক্রান্ত আরও সংবাদ