মৌলভীবাজার জেলার ৪টি আসনে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশিত: 6:47 PM, February 17, 2026

মৌলভীবাজার জেলার ৪টি আসনে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার জেলার ৪টি আসনে ২৪ জন প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। নির্বাচনের পর ফলাফলের ভিত্তিতে জেলা নির্বাচন কার্যালয় এতথ্যটি নিশ্চিত করেছে।
জানা যায় আইন অনুযায়ী নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। জেলার ৪টি সংসদীয় আসনে ১৪ জন প্রার্থীই প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাননি।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) : আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকের প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনের। তার প্রাপ্ত ভোট ১৩৭৫ টি। স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকে বেলাল আহমদ ভোট পান ৬৪৫৮, গণঅধিকার পরিষদের প্রার্থী ট্রাক প্রতীকে মো. আব্দুন নূর পান ২১৯ ভোট ও গণফ্রন্টের প্রার্থী মাছ প্রতীকে মো: শরিফুল ইসলাম পান ১৭৪ ভোট।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) :  সাবেক তিন বারের এমপি (জাতীয় পার্টি-কাজী জাফর) স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে নওয়াব আলী আব্বাছ খান পান ১৩৭৫৪ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল কুদ্দুছ পান ৫২০ ভোট, ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী ভোট পান ২১৪১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে মো. আব্দুল মালিক পান ৫৮৪ ভোট ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী দলের প্রার্থী কাঁচি প্রতীকে সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পান ৫৯১ ভোট।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) : এ আসনে মাওলানা আহমদ বিলাল ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী দেয়াল ঘড়ি প্রতীকে প্রাপ্ত ভোট ৪৬২৪ ও বাংলাশের কমিনিষ্ট পার্টির প্রার্থী জহর লাল দত্ত কাস্তে প্রতীকে পান ১৭০৪ ভোট।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) :  জাতীয় নাগরিক পার্টি (এনসিপির)’র প্রার্থী প্রীতম দাশ শাপলা কলি প্রতীকে পান ৪৫৬৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের মোহাম্মদ জরিফ হোসেন পান ৯২৪ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীকে মো: আবুল হাসান পান ৯৮১ ভোট।
জেলায় ৪টি আসনে  প্রতিদ্বন্দ্বিতা করেন ২৪ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন ১৬ লক্ষ ১৪ হাজার ৯ শ ৩৬ জন। মোট ভোট কেন্দ্র ছিলো ৫৫৮ টি। মোট ভোট পড়েছে ৫১.২৭ শতাংশ। পোষ্টাল ভোট রেজিষ্ট্রেশন হয়েছিল ২৩ হাজার ৭শ ৩৬। নির্ধারিত সময়ের মধ্যে এসে পৌছায় ১৬,৮৬২ ভোট। বাতিল হয় ১,৪৬৪ ভোট।

এ সংক্রান্ত আরও সংবাদ