ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:58 PM, February 21, 2026
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় সাথে রাজনগরে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে রাজনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের নেতৃত্বে উপজেলা প্রশাসন।
এরপর একে একে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা নিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, রাজনগর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহীদ মিনারে আসেন। ১৯৫২ এর ভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান।
এ সময় ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান শহীদ মিনারে জরো হওয়া হাজারো মানুষ। এছাড়াও শহীদদের আত্বার মাগফিরাত কামনা করে ও দেশের শান্তি সম্মৃদ্ধি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এদিকে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন
সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন, রাজানগর থানা অফিসার ইনচার্জ মোবারক হোসেন খান, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন,যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন শাহ, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল তালুকদার প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেব ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক রেজওয়ানুল হক পিপুল প্রমুখ।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost