দেশ টিভি’র স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন সালেহ এলাহী কুটি

প্রকাশিত: 4:28 PM, February 27, 2026

দেশ টিভি’র স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন সালেহ এলাহী কুটি

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল দেশ টিভি’র সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেয়েছেন মৌলভীবাজারের সাংবাদিক সালেহ এলাহী কুটি। প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কুটি।

সাম্প্রতিক দেশ টিভি’র কর্তৃক প্রদত্ত পদন্নোতি পত্রের মাধ্যমে জানা যায় গত পয়লা জানুয়ারী ২০২৬ হতে মি. কুটি কে দেশ টিভি’র নিজস্ব প্রতিনিধি (Staff Reporter) হিসেবে পদন্নোতি প্রদান করা হয়েছে।

সাংবাদিকতা জীবনের ভিত্তি হিসেবে দেশ টিভিকেই নিয়েছেন জানিয়ে সালেহ এলাহী কুটি বলেন, এই প্রতিষ্ঠানই তাঁকে টেলিভিশন সাংবাদিকতার মূল জায়গা শিখিয়েছে। দীর্ঘদিনের শ্রম, আবেগ, ভালোবাসা ও দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে পাওয়া এ পদোন্নতির জন্য তিনি দেশ টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি জেলার সর্বস্তরের নাগরিকদের আন্তরিক সমর্থনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ