ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:20 PM, February 27, 2026
জিলাপিতে নিষিদ্ধ ও বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করার দায়ে মৌলভীবাজারের ‘বেঙ্গল সুইট ফুড’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার (অ.দা.) মো. শাকিব হোসাইন।
তিনি জানান, ল্যাবরেটরি পরীক্ষায় প্রতিষ্ঠানের উৎপাদিত জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্ত হয়। এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে বিশুদ্ধ খাদ্য আদালত, মৌলভীবাজারে মামলা দায়ের করেন।
মামলার ধারাবাহিক শুনানি শেষে গত ২৩ ফেব্রুয়ারি আদালত নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর দুটি ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নিরাপদ খাদ্য অফিসার আরও জানান, হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের রাসায়নিক মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
তিনি বলেন, ভেজাল ও ক্ষতিকর উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost