ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:59 PM, March 2, 2026
মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা ভাষাসৈনিকদের অবদান যথাযথভাবে সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার দাবী জানান।
রোববার (১ মার্চ ) বিকেল ২টা ৩০ মিনিটে শহরের সৈয়দ মুজতবা আলী মিলনায়তন তমদ্দুন মজলিশের জেলা শাখা ও ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদের উদ্য্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তমদ্দুন মজলিশের জেলা সভাপতি ও পর্ষদের উপদেষ্টা, লেখক- সৈয়দ কামাল আহমদ বাবু। সঞ্চালনা করেন খিজির মুহাম্মদ জুলফিকার।
প্রধান অতিথি ছিলেন বিএনএসবির সম্পাদক ডা: ছাদিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল ওদুদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকী। বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী, আয়কর উপদেষ্টা বদরুল হোসেন, শিক্ষাবিদ বাবুল খান, মুজিবুর রহমান,তাসনিম চৌধুরী বীথি, খায়রুল আমীন, মুর্শেদ মুন্না, জহির খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে সৈয়দ কামাল আহমদ বাবু বলেন, সিলেটি ভাষা আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হলেও এর ইতিহাস, গবেষণা ও প্রামাণ্য দলিল সংরক্ষণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলন-এ বদরুজ্জামান সংগঠক হিসেবে ভূমিকা রাখেন। তবে জীবদ্দশায় কখনও নিজেকে ভাষাসৈনিক পরিচয়ে প্রচার করেননি বা কোনো স্বীকৃতি দাবি করেননি।
উল্লেখ্য,মৌলভীবাজার সদর উপজেলার মিরপুর গ্রামের এই কৃতিসন্তান পেশায় ছিলেন কৃষি কর্মকর্তা। স্থানীয়ভাবে তিনি ‘ছুটই মিয়া’ নামে পরিচিত ছিলেন। ২০২২ সালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
আলোচনা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost