ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:27 PM, March 2, 2026
রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তাবহ মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ১মার্চবিকাল পাঁচটায় জেলা শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামির আলীর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল,ডাঃ ছাদিক আহমদ, খালেদ চৌধুরী,শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও আব্দুল বাছিত বাচ্চু। বক্তারা শুধুমাত্র সাংবাদিকদের সম্মানে অত্যন্ত সুশৃংখল ও আলাদা ইফতার আয়োজনে জামায়াতের এ উদ্যোগের প্রশংসা করেন।

আল কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত পেশ করেন পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী মোঃ আলাউদ্দিন শাহ ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন ও আব্দুল কুদ্দুস নোমান, ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, পৌর জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, ছাত্রশিবির শহর সেক্রেটারি শাহ মুস্তাকিম আলী।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আকমল হুসেন নিপু( প্রথম আলো),সালেহ এলাহী কুটি( দেশ টিভি ),আনোয়ারুল ইসলাম জাবেদ (সংবাদ ), তুহিনুর রশীদ( ইনডিপেনডেন্ট টিভি),আব্দুল আজিজ (নয়া দিগন্ত ), মোঃ ইদ্রিস আলী (আমার দেশ ), এস.এম মেহেদি হাসান ( বর্তমান),মুজাহিদ আহমদ ( পূর্ব দিক ),আফরোজ আহমদ(যমুনা টিভি ),মো: মাসুদ আহমদ(বাংলাদেশের আলো ), হোসাইন আহমদ ( যুগান্তর), সৈয়দ বয়তুল আলী(বাংলাদেশ প্রতিদিন ),সালাউদ্দীন ইবনে শিহাব(সাপ্তাহিক পূর্বদিক),মো: আব্দুর রব(চ্যানেল ২৪)মো: জসিম উদ্দিন(মনু বার্তা)মোঃ আজাদুর রহমান,( দৈনিক সংগ্রাম), মোঃ মাহবুবুর রহমান রাহেল(এশিয়ান টিভি), মামুনুর রশিদ মহসিন ( বাংলাবাজার পত্রিকা )এম এ হামিদ, (এখন টিভি ),মোঃ আব্দুল কাইয়ুম (দৈনিক সংবাদ সারাবেলা )মোঃ আব্দুল ওয়াদুদ (দৈনিক যায়যায় দিন), শ ই সরকার জবলু( খবরপত্র),সৈয়দ মমসাদ আহমদ (দৈনিক দিনকাল),দুরুদ আহমদ, ( দিগন্ত নিউজ ), জুলফিকার আলী ভুট্টো (দেশ সংবাদ ), জাফর খান (বিজয় টিভি ), মইনুল ইসলাম চৌধুরী (এশিয়া বাণী ), আবদুল্লাহ আল মামুন(আনন্দ টিভি),রোমান আহমদ (দেশের কন্ঠ ), বকশী আক্তারুজ্জামান (বাংলার দিন) মনজু বিজয় চৌধুরী( চ্যানেল এস ), অলি আহমদ মাহিন (জাগ্রত সিলেট ),পায়েল আহমদ( গনজাগরন), জাফর ইকবাল, মশাহিদ আহমদ,রিপন মিয়া, এম এ কাইয়ুম সুলতান, দেওয়ান মোনাকিব চৌধুরী, তাজুদুর রহমান,আবদাল মাহবুব কোরেশী, মহসীন আহমদসহ প্রায় শতাধিক সংবাদ কর্মী। দেশ ও জাতির কল্যাণ কামনায় ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost