ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:37 AM, March 5, 2026
প্রতি বছরের ন্যায় এবারও গ্রেটার সিলেট ডেভেলপয়েন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকে এর অর্থায়নে মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার ৪ মার্চ দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিম ধরকাপন এলাকায় রুমেল কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
জিএসসি ইউকে মৌলভীবাজার শাখার চেয়ারপার্সন ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী সৈয়দ হুমায়েদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গবেষক ও লেখক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জিএসসি স্কটল্যান্ড ইউকে রিজন এর চেয়ারপার্সন আহমেদ আলী জুবু, ইউকে সেন্ট্রাল কমিটির চ্যারিটি কো-অর্ডিনেটর সিরাজুল আমিন তরফদার (মিছবা), মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ,মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধুরী, শিশু রোগ বিশেষজ্ঞ ও সমাজ সেবক ডা: এ. কে জিল্লুল হক, অধ্যাপক রফি উদ্দিন আহমদ, অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, সাংবাদিক এস এম উমেদ আলী সহ অন্যন্যরা।
উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি এডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মো: শাহাজান মিয়া, সুজন মৌলভীবাজার জেলঅ কমিটির সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরী সহ অন্যান্যরা।
প্রায় ৩ শত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, ময়দা, দুধ, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও ১ শত পরিবারের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost