ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:15 PM, March 6, 2026
পবিত্র রমজানের সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের আবহে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ রমজান) শহরের মামার বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক,সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মইনুল ইসলাম রবিন। আয়োজিত ইফতার মাহফিলটি সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম নোমানী, জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মোঃ ইয়ামির আলী, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, এনটিভি জেলা প্রতিনিধি এস এম উমায়েদ আলী, দেশ টিভির জেলা প্রতিনিধি সালে এলাহি কুটি, সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, এটিএন বাংলা জেলা প্রতিনিধি মহসিন পারবেজ,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম, দৈনিক মনুকণ্ঠের জাকির হোসেন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি এ কে অলক, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি হুমায়ুন আহমেদ বাপ্পি, মুনাকিব আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পারবেজ আহমদ, পূর্বদিক পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজারের সভাপতি রুমান আহমদ, জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নিরাপদ সড়ক মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেরাজ চৌধুরীসহ আরও অনেকে।
এছাড়া রাজনৈতিক অঙ্গন থেকেও উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, খেলাফত মজলিসের সহ-সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার।
ইফতার আয়োজন বাস্তবায়নে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ইফতার আয়োজন উপ-কমিটির সদস্যবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের মধ্যে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ তরফদার, অর্থ সম্পাদক জুবায়ের আহমদ, দপ্তর সম্পাদক মোঃ পায়েল আহমদ, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি মোঃ অপু আবুল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দেওয়ানী জামে মসজিদের সানি ইমাম মওলানা আকিল উদ্দিন।
রমজানের পবিত্র আবহে আয়োজিত এই ইফতার মাহফিল সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করেছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost