বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 7:44 PM, March 9, 2026

বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাংগার প্রজেক্ট এর পিস ফ্যাসিলি টেটর প্রুপ পিএফজি মৌলভীবাজার এর উদ্যোগে গঠিত নারী শান্তি সহায়কদের প্লাটফর্ম (ওয়েভ)মৌলভীবাজার এর উদ্যোগে গত ৮ মার্চ সকাল ১১ টায় বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারী শান্তি সহায়কদের প্লাটফর্ম ওয়েভ মৌলভীবাজার এর সভানেত্রী সুফিয়া সুলেমান কলি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস ফ্যাসিলি টেটর প্রুপ পিএফজি মৌলভীবাজার এর কো অর্ডিনেটর খালেদ চৌধুরী, পিএফজি মৌলভীবাজার এর উপদেষ্টা নুরুল ইসলাম শেফুল, এম্বাসেডর আনোয়ার হোসেন দুলাল।

আলোচনা করেন সিলেট বিভাগীয় সমন্বয়কারী আকলিমা চৌধুরী ,পিএফজি সদস্য মুহিবুর রহমান মুহিব,রীতা পাল, পিএফজি মৌলভীবাজার ইয়ুথ গ্রুপের কামরান চৌধুরী প্রমুখ। আলোচকরা মৌলভীবাজারের নারী সমাজের উন্নয়নের লক্ষ্যে ওয়েভ মৌলভীবাজারকে আরো বলিষ্ঠ ও সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।
এ উপলক্ষ্যে এক র‌্যালীও বের করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ