চৌধুরী মেরাজের হারানো মোবাইল ফোন উদ্ধার

প্রকাশিত: 12:56 PM, March 11, 2026

চৌধুরী মেরাজের হারানো মোবাইল ফোন উদ্ধার

এনআরবিসি ব্যাংক মৌলভীবাজার শাখায় কর্মরত, বিশিষ্ট ব্যাংকার ও ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজারের প্রচার সম্পাদক এবং সামাজিক ব্যক্তিত্ব চৌধুরী মোহাম্মদ মেরাজের হারানো মোবাইল ফোনটি অবশেষে উদ্ধার হয়েছে। গত ৪ ফেব্রুয়ারী অফিস শেষে চৌমুহনী থেকে অটো রিক্সা যোগে কোর্ট রোডস্হ বাসায় যাওয়ার পথে মোবাইল ফোনটি হারিয়ে যায়। তাৎক্ষণিক অনেক খোঁজাখোজী করার পর ৫ ফেব্রুয়ারী তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ জিডি করেন। জিডি নং (২১০)। দীর্ঘ এক মাস পর এএসআই নিরস্ত্র মাহাবুব মাতুব্বারের তত্বাবধানে বিশেষ অভিযানে মোবাইল ফোনটি উদ্ধার হয়। আজ (১০ মার্চ) চৌধুরী মোহাম্মদ মেরাজের কর্মস্হলে হারানো মোবাইল ফোনটি তার হাতে তুলে দেন মৌলভীবাজার মডেল থানার এএসআই মাহাবুব মাতুব্বার। মোবাইল ফোন পেয়ে চৌধুরী মোহাম্মদ মেরাজ মডেল থানার অফিসার ইনচার্জ ও এএসআই মাহাবুব মাতুব্বার সহ সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ