রাজনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 12:45 PM, March 11, 2026

রাজনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‘আজকের প্রদক্ষেপ,আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক, নারী ও কন্যা অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে রাজনগরে ৮ মার্চ রোববার উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহকারী কমিশার ভুমি ফারজানা হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মধু চন্দা দাস। অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা রিপন চন্দ্র দাস, রেজওয়ানুল হক পিপুল, কিরন রাজভর, পাখি কানু, হালিমা আক্তার ও মার্গারেট জুহি দাস প্রমুখ এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা, কিশোর কিশোরী ক্লাবের সদস্য বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ