ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:32 AM, March 12, 2026
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন-২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন খাদ্য স্থাপনায় সমন্বনিত অভিযান পরিচালনা করা হয়।
১১ মার্চ বুধবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সমন্বনিত অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন।
অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইন, কুলাউড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুপুর চন্দ্র ধর, সহায়ক স্টাফবৃন্দ ও র্যাব-৯ ও জেলা পুলিশের একটি চৌকস টিম।
অভিযানকালে কুলাউড়া উপজেলার ডাইনিং ডিলাইট বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয়। যার মধ্যে অন্যতম কাচ্চিতে রঙ ব্যবহার, সিংকের মধ্যে গোশত ধোলাই, মেয়াদত্তীর্ণ বান, পোড়া তেল ব্যবহার, বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ, রেস্তোরাঁ লাইসেন্স নাই, ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার একত্রে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্যকর্মীদের যথাযথ পোশাক না থাকা ইত্যাদি অসংগতি পরিলক্ষিত হওয়ায় ডাইনিং ডিলাইট কে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারায় তাৎক্ষণিক দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।
কুলাউড়া উপজেলার রাজমহল সুপারশপে অভিযানকালে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয় যেমন শিশু খাদ্যের প্যাকেটে পোকামাকড়, মেয়াদত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি করা, অনুমোদনহীন কেওড়াজল বিক্রয় করা, আমদানিকারকের সীলবিহীন বিদেশি পণ্য বিক্রয় করা, বাসি মিষ্টি ও বাখরখানি বিক্রি করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করার কারণে ফলে রাজমহল সুপারশপ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাকশী রেস্টুরেন্টে অভিযানকালে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয় যেমন পোড়া তেল ব্যবহার, রান্নাঘর অত্যন্ত নোংরা, নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, ফ্রিজে পচা বাসি গ্রিল ও তরকারি একত্রে সংরক্ষণ করা, বাথরুমে সাবানের ব্যবস্থা না থাকা, আধোয়া ডিম সেদ্ধ করে রান্না করা, বজ্য ব্যবস্থাপনার জন্য পৃথকভাবে ঢাকনা সহ ডাস্টবিনের ব্যবস্থা নেই, কীটপতঙ্গ ও পোকামাকড় প্রবেশ রোধের ব্যবস্থা নেই। ফলে পাকশী রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইন জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বদ্ধপরিকর। ভেজাল ও ক্ষতিকারক উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জনসাধারণকে নিরাপদ খাদ্য সংক্রান্ত যেকোনো অভিযোগ (১৬১৫৫) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। জনস্বার্থে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost