ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:32 PM, March 14, 2026
১৩ মার্চ শুক্রবার মৌলভীবাজার মামার বাড়ি রেস্টুরেন্ট এর হলরুমে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মাহে রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের সভাপতি ড: মোঃ আবু তাহের। সঞ্চালনা করেন গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সালেহ আহমদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি ইয়ামির আলী,সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি সরওয়ার আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক,কমিশনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, আয়কর উপদেষ্টা বদরুল হোসেন,আজিজুর রহমান চৌধুরী, দুরুদ আহমদ । আলোচনা করেন অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি অপু আবুল হাসান, দেওয়ান মোনাকিব চৌধুরী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাও হাফেজ খলিলুর রহমান ।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost