ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:16 PM, March 15, 2026
মৌলভীবাজার বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার। সহকারী পরিচালক আল আমিন এর নেতৃত্বে অভিযানে পচা ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘স্টার এগ্রো’ এবং ‘হ্যালো ফ্রেশ’ নামের দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুর এ অভিযান পরিচালনা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ বিসিকে অভিযান চালানো হয়। এসময় স্টার এগ্রো প্রতিষ্ঠানে পচা টমেটো দিয়ে সস তৈরি করার হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, হ্যালো ফ্রেশ নামের প্রতিষ্ঠানটিতে পোকাযুক্ত ও নষ্ট সাতকড়া দিয়ে আচার তৈরি করতে দেখা যায়।
অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের কাঁচামাল ব্যবহারের দায়ে তাদের ৬০,০০০/- টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের ভেজাল বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost