মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম শুরু

প্রকাশিত: 2:37 PM, March 15, 2026

মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম শুরু

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যেগে মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়েছে।

শনিবার ১৪ মার্চ সকাল ১১ টায় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের প্রচারণা র‌্যালি বের হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সপার মোহাম্মদ বিল্লাল হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধ। মশক নিধন স্প্রে আদালত সড়কের দুই পাশ, শমসের নগর সড়ক, এম সাইফুর রহমান সড়ক, সিকান্দর আলী সড়ক ও সৈয়দ মুজতবা আলী সড়কের দুই পাশের ড্রেনে মশা বাহিত রোগের প্রাদূর্ভাব নিয়ন্ত্রণ ও বংশ বিস্তার রোধ করার লক্ষে মশক নিধনের ঔষধ স্প্রে করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ