সহিংসতা প্রতিরোধ ও নিরসনে পিএফজির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: 3:47 PM, March 15, 2026

সহিংসতা প্রতিরোধ ও নিরসনে  পিএফজির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

হাংগার প্রজেক্ট বাংলাদেশ এর তত্ত¦াবধানে গঠিত পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি মৌলভীবাজার কমিটির উদ্যোগে সহিংসতা প্রতিরোধ ও নিরসনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ মার্চ বিকেলে শহরের রেষ্ট ইন হোটেলের হলরুমে পিএফজি মৌলভীবাজার কমিটির কোঅর্ডিনেটর খালেদ চৌধুরীর সভাপতিত্বেঅনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর রফি উদ্দিন নিজাম ,পিএফজির উপদেষ্টা নুরুল ইসলাম শেফুল, উপদেষ্টা রুহেল চৌধুরী, এম্বাসেডর ফখরুল ইসলাম,এম্বাসেডর সুফিয়া সুলেমান কলি। বক্তব্য রাখেন এম্বাসেডর আনোয়ার হোসেন দুলাল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সম্পাদক মশাহিদ আহমদ,মুহিবুর রহমান মুহিব, খিজির মো: জুলফিকার, মঈনুল ইসলাম চৌধুরী,প্রভাত দেব,কামরান চৌধুরী প্রমুখ। সভা পরিচালনা করেন তাপস ঘোষ। বক্তারা সহিংসতা প্রতিরোধ ও নিরসনে পিএফজির বিভিন্নকার্যক্রমের প্রশংসা করেন ও এ কার্যক্রমকে আরো বিস্তৃত করার দাবী জানান। সমাবেশ শেষে ইফতারের আয়োজন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ