৭০ মেধাবী শিক্ষার্থী পাচ্ছে পুরস্কার, প্রকাশিত হলো ফল

প্রকাশিত: 9:44 AM, March 19, 2026

৭০ মেধাবী শিক্ষার্থী পাচ্ছে পুরস্কার, প্রকাশিত হলো ফল

জ্ঞানচর্চা, মেধার উৎকর্ষতা এবং আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত স্কলার্স ফাউন্ডেশন আয়োজিত জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। ১৮ মার্চ দুপুর ১২ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।

স্কলার্স ফাউন্ডেশনের উপদেষ্টা বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্স ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাও মকবুল হোসাইন খান, উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও ইউ কে প্রবাসী কমিউনিটি লিডার এম এ কাইয়ুম তালুকদার, মোহাম্মদ শামীম তরফদার, উপদেষ্টা ছয়ফুর রহমান কোরেশী হিরো ও ক্রিড়ানুরাগী আহমদ আলী জুবু প্রমুখ।
এসময় আরও বক্তব্য রাখেন এডভোকেট হাফিজ আব্দুল আলিম, সংগঠনের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ ইশতিয়াক জাকেরীন, ভাইস চেয়ারম্যান শিক্ষক কামাল হোসেন চৌধুরী, মহাসচিব কামরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, যুগ্ম মহাসচিব সোহেল আশরাফ, নির্বাহী সদস্য জামিল আহমদ, নূর উদ্দিন, মাসুম আহমদ, রীমা সিনহা, সুচনা রাণি সিনহা সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সুপ্ত মেধা বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
জানা গেছে, গত বছরের ২০ ডিসেম্বর মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা থেকে প্রায় এক হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণে সৈয়দ শাহ মোস্তফা ডিগ্রি কলেজ কেন্দ্রে এই মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে ৭০ জনকে স্কলার্স ফাউন্ডেশন পরীক্ষক বোর্ড কর্তৃক সুপারিশ করা হয়েছে। আগামী ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই ৭০ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ