ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:35 PM, March 21, 2026
মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকায় তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) শহরের ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) পৌর ঈদগাহ ময়দানে সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম জামাত সকাল ৬টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

জামাতে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল,জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান,জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।
১ম জামাতে ইমামতি করেন,মাওলানা শাহাব উদ্দিন,খতিব দরগাহ্ জামে মসজিদ,২য় জামাতে ইমামতি করেন মাওলানা মুফতি সামছুজ্জুহা খতিব সুলতানপুর জামে মসজিদ,৩য় জামাতে ইমামতি করেন মাওলানা অকিল উদ্দিন সানি ইমাম মৌলভীবাজার টাউন জামে মসজিদ৷
প্রতিটি জামাতে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন।
ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
এদিকে ঈদকে কেন্দ্র করে পৌর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেনাবাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost