ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:46 PM, March 26, 2026
গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বুধবার ২৫ মার্চ সকালে শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, জেলা পুলিশ.মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল, জেলা পরিষদের পক্ষে প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী, সমাজ কর্মী খালেদ চৌধুরী প্রমূখ।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost