ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:01 PM, March 26, 2026
যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান স্বাধীনতা দিবস ২০২৬ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান মিজান,পুলিশ সুপার বিল্লাল হোসেন,জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন, , বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, মৌলভীবাজার প্রেসক্লাব,বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর,বিভিন্ন সামাজিক সংগঠন।

পরে সকাল ৮টায় এম সাইফুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শনে অংশ নেন। সকাল ১১ ঘটিকায় শিল্পকলা একাডেমীতে আলোচনাসভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost