ঢাকার ট্রাফিক জ্যাম: আমার চিন্তায় কিছু পরামর্শ-মতিন বকস

প্রকাশিত: 10:04 AM, March 28, 2026

ঢাকার ট্রাফিক জ্যাম: আমার চিন্তায় কিছু পরামর্শ-মতিন বকস

ঢাকার ট্রাফিক জ্যাম আমার চিন্তায় কিছু পরামর্শ-মতিন বকস
শুনেছি নিম্নোক্ত সিদ্ধান্ত গুলো সরকার নিতে যাচ্ছে। ঢাকার ট্রাফিক জ্যাম কমাতে কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আপনার কি মনে হয়, এগুলো সহজে ইমপ্লিমেন্ট করা যাবে? এসব করে আদৌ কি জ্যাম কমানো যাবে? মানুষকে চাকরি-চিকিৎসা-পরীক্ষার জন্য যদি ঢাকা আসতে না হয়, তাহলে ঢাকার ডিসেন্ট্রালাইজ করেন।কিছু কিছু অফিস বিভাগীয় শহরে স্থানান্তর করা উচিৎ যেমন বন বিভাগের অফিস এলজি আর ডি ,শিক্ষা প্রকৌশলী হাইকোর্ট ব্রাঞ্চ সরিয়ে দিলে ঢাকার চাপ কমবে। মেইন কেবিনের মন্ত্রণালয়ের অফিস ছাড়া পাবলিক রিলেশন অফিস গুলো টাকার বাহিরে বিভাগীয় শহরে অথবা ঢাকার আশপাশ নিতে পারেন। আশুলিয়া পূর্বাচল নরসিংদী গাজিপুর নিতে পারেন।
সিদ্ধান্ত —

১. ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল দেশীয় প্রযুক্তিতে অটোমেশন করা হবে।
২. শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক এবং ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করা হবে।
৩. যত্রতত্র থাকা বাস কাউন্টার সরিয়ে পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থাপন করা হবে। এই টার্মিনালগুলো শুধু সিটি সার্ভিসে ব্যবহার হবে।
৪. রাস্তার দু’পাশের সড়ক দখলমুক্ত করা হবে এবং রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি সরিয়ে ফেলা হবে।
৫. ঢাকা শহরের ভেতরে লেভেল ক্রসিংয়ে ম্যানুয়াল ব্যবস্থা বজায় রেখে অটো সিগন্যাল লাইটিং সিস্টেম চালু করা হবে।
৬. সিটি বাসকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সিস্টেমের আওতায় আনা হবে।
৭. অধিকাংশ ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি স্থাপন করা হবে এবং হাসপাতাল এলাকায় দেশীয় প্রযুক্তিতে তৈরি লিফট বসানো হবে।

ঢাকার জনবসতির পরিমাফ করতে হবে সেই চিন্তা মাথায় রেখে ১০০ বছর যেন এই শহর আর যানজটের শহর না থাকে সেই ভাবে চিন্তা এবং গবেষণা করে কার্যকর পদক্ষেপ নেওয়া অতিব জরুরী। ইতিমধ্যে ঢাকার ধারণ ক্ষমতার বাহিরে জনগোষ্ঠী রহেছে। নামী স্কুল বিশ্ববিদ্যালয় ডাক্তার অফিস তো আছে প্রতিনিধি মানুষ ঢাকায় ছুটে চলেছে। এছাড়া নদী ভাংগনে ঘর ছাড়া মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে ঢাকা মুখি হয়ে প্রতিবছর ফুটপাতে বা নিম্ন মানের কলোনির বাসিন্দা হয়ে এতে করে ঢাকা জ্যাম এবং স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি হয়ে আছে। সর্বপ্রথম কর্মসংস্থান সৃষ্টি ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। সবাই কেন ঢাকা যাবে এই নীতি পরিহার করে সরকার মানুষের সেবা এবং প্রোয়জনীয় অতি গুরুত্বপূর্ণ অফিস ছাড়া সব বাহিরে নিয়ে আসেন দেখবেন ৫০% জ্যাম ইমনিতেই কমে যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ