ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:23 PM, March 29, 2026
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখার (২০২৬-২০২৮ মেয়াদ) ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আত্মপ্রকাশ করেছে।
প্রতিদ্বন্দ্বী কোন প্যানেল না থাকায় একক প্যানেলের চেয়ারম্যান পদে আজির উদ্দিন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর মো. সেলিম নির্বাচিত হয়েছেন।
গত শনিবার বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন।
জেলা সদরে প্রতিষ্ঠিত স্কাউট ভবনের দানিয়াল হল এ আয়োজিত বাষিক সাধারণ সভায় সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান ভিপি মিজান,প্রধান অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( মানব সম্পদ উন্নয়ন) মামুনূও রশীদ।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফজলুল আলী, মো. আব্দুর রউফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, কোষাধ্যক্ষ মো. রফিক, যুগ্ম কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন আহমদ।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন আপ্তাব উদ্দিন চৌধুরী, আব্দুল আহাদ, মো. আব্দুর রশিদ, নাজির আহমদ চৌধুরী, এ. কে. এম মহিউদ্দিন চৌধুরী, মো. সাজ্জাদুর রহমান, মো. দুলা মিয়া, মো. জমির আলী, কৃষ্ণ কুমার সিংহ, মো. ওয়ালিউর রহমান।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost