ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:56 PM, March 29, 2026
স্বাধীনতা দিবসে বিওএমএ মৌলভীবাজার জেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিওএমএ মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রহমান বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পায়েল আহমদের পরিচালনায় শনিবার বিকেলে জেলা কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল.বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএ’র কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আনহার আহমদ সমশাদ, মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহমুদুর রহমান, বিশিষ্ট সমাজ কর্মী ছয়ফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক একে অলক ,বিওএমএ’র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক জোবায়ের আহমেদ,সাংবাদিক মনজু বিজয় চৌধুরী আবুল কাশেম খাঁন ,নিজাম আহমেদ,দোয়া পরিচালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাও,মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মহান মুক্তিযুদ্ধে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মহানায়ক প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের জন্য পরকালের শান্তি ও দেশের কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost