মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখমুখি সং/ঘর্ষে নি/হ/ত -২

প্রকাশিত: 4:43 PM, March 31, 2026

মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখমুখি সং/ঘর্ষে নি/হ/ত -২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া এলাকায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ২ জন নি হ ত হয়েছেন। এ ঘটনায় গুরত্বর আহত হয়েছেন আরও ৩ জন অটোরিকশা যাত্রী।

সোমবার ( ৩০ মার্চ) :বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল গামী সিএনজি অটোরিকশা ও বিপরিত দিক থেকে মৌলভীবাজার গামী মাইক্রোবাস এর মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা চালক সহ ৫ যাত্রী গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক আব্দুল হান্নান ও অজ্ঞাত পরিচয়ের এক যাত্রীকে মৃত ঘোষনা করেন। গুরুত্বর আহত ১জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও অপর ২ জনকে সদর হাসপাতালে ভর্তি দিয়ে চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাইক্রোবাস চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ