ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:46 PM, April 1, 2026
মৌলভীবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬” উপলক্ষে জেলা পর্যায়ে বিজয়ীদের পুরষ্কার ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন ক্যাটাগরিতে ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, “এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের মেধার বিকাশসহ সামাজিকীকরণে সহায়ক ভূমিকা রাখবে এবং যেকোন খারাপ আসক্তি থেকে মুক্ত রাখবে।” এছাড়াও অনুষ্ঠানের সভাপতি বলেন, ” এ ধরনের প্রতিযোগিতাসহ জাতীয় পর্যায়ের যেকোন আয়োজন ও উদযাপনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।” সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost