ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:59 PM, April 2, 2026
মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার ২ এপ্রিল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন এর নেতৃত্বে পশ্চিম বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ পলিথিন মজুদ ও বিপণনের দায়ে ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রায় ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
একই দিনে জুগিডর এলাকায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী শব্দ দূষণকারী হাইড্রলিক হর্ণ ব্যবহারের অপরাধে ৪টি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ব্যবহৃত হাইড্রলিক হর্ণসমূহ জব্দ করা হয়।
উক্ত অভিযানে মোট ৫টি মামলায় সর্বমোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost