ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:09 PM, April 2, 2026
গত এক মাস ধরেই মৌলভীবাজারে বাড়ছে হামের রোগীর সংখ্যা। আছেন শিশু থেকে বয়স্করাও। ২৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ল্যাব পরীক্ষার মাধ্যমে ৬ জনের মধ্যে রোগ সনাক্ত হয়েছে, বাকিদের স্যাম্পল কালেকশন করে পাঠানো হয়েছে ল্যাব পরীক্ষায়। চিকিৎসার জন্য নেয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা, তবে জেলায় এখনো হাম নিয়ে কেহ মারা যায়নি।
মৌলভীবাজারে গত এক মাস থেকে বাড়ছে হামের রোগীর সংখ্যা। যত সময় যাচ্ছে ততই বাড়ছে এর প্রাদুর্ভাব। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে প্রথমে জ্বর, সর্দি ও কাশির লক্ষন দেখা দিচ্ছে। পরে আস্তে আস্তে তাদের শরীরে দেখা দিচ্ছে লাল রেশ বা চিহৃ, কখনো কখনো চোখও লাল হয়ে যাচ্ছে। বড়দের মধ্যেও কিছুটা দেখা যাচ্ছে এর প্রাদুর্ভাব। ৯ মাস বয়স থেকে হামের প্রথম ডোজ টিকা ও ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়ে থাকে। তবে বর্তমানে ৩ থেকে ৬ মাস বয়সেও এই হামের লক্ষন দেখা দিচ্ছে। বিষয়টা নিয়ে ভাববার বিষয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। মৌলভীবাজার জেলায় এপর্যন্ত বড়লেখায় ২ জন, জুড়িতে ১ জন, কুলাউড়ায় ৪ জন, রাজনগরে ৩ জন শ্রীমঙ্গলে ৫ জন, সদরে ৪ জন ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৭ জন এই মোট ২৬ জন রোগী রয়েছেন। এরমধ্যে স্যাম্পুল টেস্টে ৬ জনের হাম পজেটিভ এসেছে এবং বাকিদের স্যাম্পল কালেকশন করে টেস্টে পাঠানো হয়েছে।
রোগী দেলোয়ার হোসেন (৪৫) ও এক বছরের শিশু রোগীর পিতা মো: ইয়াছিন জানান, প্রথমে জ্বর, সর্দি, কাশি হলেও কয়েকদিনের মধ্যে গায়ে লালচে দাগ দেখা দিচ্ছে। তারা বলেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়াতে এখন কমতির দিকে।
বিশেষজ্ঞ চিৎিসক এম এ হক জানান, যারা হাম রোগের প্রাদূর্ভাব জ্বর, সর্দি, কাশি ও শরীরে রেশ নিয়ে আক্রান্ত হচ্ছেন বা এই সমস্ত উপসর্গ দেখা দিচ্ছে তারা দেরী না করে নিজে থেকে আইসোলেশনে যেতে হবে নতুবা দেরী না করে হাসপাতালের শরণাপন্ন হতে হবে।
সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, ৫ বছরের কম বয়সী শিশুরাই এই রোগে বেশী আক্রান্ত হয়ে সমস্যায় পড়ে। কারন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। বয়স্কদের এই রোগে তেমন ক্ষতি করতে পারেনা। তিনি আরও বলেন, একবছরের মত সময় ধরে আন্দোলনের কারনে স্বাস্থ্য কর্মীরা মাঠে কাজ না করাতে এর প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে বলে ধারনা করা হচ্ছে, কিন্তু টিকার কোনও ঘাটতি ছিলনা বলেও জানান। তিনি বলেন, উর্ধ্বোতন কর্তৃপক্ষ ৬ মাসের কম বয়সীরা কেন আক্রান্ত হচ্ছে এনিয়ে গবেষণা চালাচ্ছেন। আক্রান্ত রোগীরদের উচ্চ মাত্রার ভিটামিন এ ক্যাপসুল খাবানোর ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে বলেন, রোগীদের ক্ষেত্রে ৬ মাস পর্যন্ত ৫০ হাজার ইউনিট ভিটামিন এ ক্যাপসুল, ৬ মাস থেকে ১১ মাসে ১ লাখ ইউনিট ও ১২ মাস বা তার বেশী হলে ২ লাখ ইউনিট পরপর দুই দিন অন্তর দেয়া হচ্ছে। এছাড়াও রোগীর নিউমোনিয়া ও ডায়রিয়া হলে ১৪ তম দিওে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. প্রনয় কান্তি দাস জানান, মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশুসহ ৫জন। এর আগেও অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরও জানান, বুধবার ১ এপ্রল থেকে পঞ্চম তলায় ২০ বেডের আলাদা আইসোলেশন রুমে হাম রোগীদের স্থানান্তর করা হবে সেভাবেই ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost