ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:19 AM, April 7, 2026
জালানি তেল ও গ্যাসের দাম অপরিবর্তিত থাকা সত্ত্বেও মৌরভীবাজার শহরে হঠাৎ করে টমটম ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালকরা| এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা|
শহরের বিভিন্ন রুটে দেখা যায়, আগের তুলনায় প্রতি ট্রিপে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে| যাত্রীরা অভিযোগ করেন, কোনো পূর্ব ঘোষণা বা সরকারি নির্দেশনা ছাড়াই চালকরা ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে দিচ্ছেন|
একাধিক যাত্রী জানান, তেল বা গ্যাসের দাম বাড়েনি, তাহলে হঠাৎ ভাড়া বাড়ানোর কারণ কী? এটা সম্পূর্ণ অযৌক্তিক| অনেকেই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন|
অন্যদিকে, কিছু টমটম চালক দাবি করছেন, অনেক সময় লাগিয়ে লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করা, যানবাহনের রক্ষণাবেক্ষণ খরচ, যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি ও অন্যান্য ব্যয়ের কারণে তারা ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন|
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল|
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost