ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:50 AM, April 8, 2026
ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ এর আওতায় আইএসটি-১ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক ব্রিফিং এবং ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়।
৭ এপ্রিল মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে সিলেট বিভাগের প্রতিনিধিদলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাগণ, বাংলাদেশ পুলিশের কর্মকর্তা এবং ভারত, সৌদি আরব, কুয়েত, নেপাল ও শ্রীলঙ্কার সামরিক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
প্রতিনিধিদলের টিম লিডার ছিলেন মেজর জেনারেল মো: মুশফিকুর রহমান, বিএসপি, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি (অবসরপ্রাপ্ত)।
পরবর্তীতে প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয় হতে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট -এ গমন করে।
এরপর প্রতিনিধিদল জারিন টি এস্টেট পরিদর্শন করেন এবং কমলগঞ্জে অবস্থিত মনিপুরি ললিতকলা একাডেমিতে গমন করে সেখানে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে স্মারক বিনিময় এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ এর অংশ হিসেবে ৫-৯ এপ্রিল (ভ্রমণকালসহ) ইনটারনাল স্টাডস ট্যুর-১ আয়োজন করা হয়। এ সফরে কোর্স সদস্যগণ পাঁচটি দলে বিভক্ত হয়ে রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর ও বরিশাল বিভাগ পরিদর্শন করেন। এ সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক বিষয়সমূহ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost