পহেলা বৈশাখের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 8:12 PM, April 8, 2026

পহেলা বৈশাখের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে পহেলা বৈশাখের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল এর সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা এবং লোকজ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন।
সভায় বক্তারা বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ