ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:15 PM, April 8, 2026
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রাজনগর থানার এসআই জিতেন্দ্র বৈষ্ণব সঙ্গীয় এএসআই নৃপেশ চন্দ্র দেব ও এএসআই আল আমিনকে সাথে নিয়ে গত ০৭/০৪/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল আনুমানিক ১৭:২০ ঘটিকায় মৌলভীবাজার সদর থানাধীন ০৭নং চাঁদনিঘাট ইউনিয়নের চাঁদনিঘাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দায়রা মামলা নম্বর-৪৬৮/১৯, সিআর-৫৮/১৯ (রাজনগর) এর ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩,১০,০০০/- (তিন লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মোশাহিদ মিয়া (পিতা: আব্দুল আজিজ), সাং-বড়কাপন, ডাকঘর-মনসুরনগর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তীতে রাজনগর থানায় নিয়ে আসা হয়। আজ (৮ এপ্রিল) সকালে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost