ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

প্রকাশিত: 2:40 PM, April 9, 2026

ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ই এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান ।

বিশেষ অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন।

বক্তব্য রাখেন আজাদ বক্ত স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিহাবুর রহমান,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন,শিক্ষর্থী বৈশাখী দাস।

উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম,শেরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ আজাদ,প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম,বিএনপি নেতা আলম মিয়া,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান,আংগুর চৌধুরী,স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মহসিন,শিক্ষক ফেরদৌসি আক্তার,মাওলানা জাহির মিয়া,শহিদুল ইসলাম, শুভ্রত চন্দ্র বিশ্বাস,প্রদিপ সরকার,শেফালী বেগম,আবুল হোসেন,সূর্যমনি বিশ্বাস ।

এ সংক্রান্ত আরও সংবাদ