ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:51 AM, April 10, 2026
মৌলভীবাজার জেলায় আসন্ন এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোক) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে জেলায় এসএসসি পরীক্ষার ৩৭টি, দাখিল পরীক্ষার ১০টি এবং এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) পরীক্ষার ৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রশ্নপত্র ও উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, সিসিটিভি স্থাপন, ভিজিল্যান্স টিম গঠন, মোবাইল কোর্ট পরিচালনা এবং কোচিং সেন্টার বন্ধ রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ রাখা এবং প্রশ্নফাঁস প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী কমিশনার(শিক্ষা ও কল্যাণ), সংশ্লিষ্ট কেন্দ্রসমূহের কেন্দ্রসচিবগণ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost