পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়সভা

প্রকাশিত: 8:54 PM, January 9, 2026

পুলিশ সুপারের সাথে  সাংবাদিকদের মতবিনিময়সভা

মৌলভীবাজারের পুলিশ সুপার বিল্লাল হোসেনের সাথে মৌলভীবাজারের সাংবাদিকদের এক মতবিনিময়সভা গত ৮ জানুয়ারী পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ নভেম্বর ২০২৫ ইং পুলিশ সুপার হিসেবে বিল্লাল হোসেনের মৌলভীবাজারে যোগদানের পর এটাই তার প্রথম সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময়সভা। মতবিনিময়সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এম এ সালাম,বকশী ইকবাল আহমদ, নুরুল ইসলাম শেফুল, সৈয়দ হুমায়েদ আলী , এস এম উমেদ আলী, হোসাইন আহমদ,সৈয়দ বয়তুল আলী,তুহীন জুবায়ের,এস এম মেহেদী হাসান, এম এ হামিদ প্রমুখ। সাংবাদিকরা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পেশাগত দায়িত্ব পালনে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন। তারা মৌলভীবাজারের যানজট সমস্যা.মাদকের বিস্তার,কিশোর গ্যাং এর উপদ্রব,অবৈধ অস্ত্র উদ্ধার,পর্যটকদের নিরাপত্তা বিধান সহ বিভিন্ন বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেন। পুলিশ সুপার এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের, মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ সুদীপ্ত শেখর ভট্টাচার্য সহ অন্যান্যরা।

এ সংক্রান্ত আরও সংবাদ