জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

প্রকাশিত: 2:33 PM, February 7, 2026

জাতীয় গ্রন্থাগার দিবস  পালিত

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


৫ ফেব্রুয়ারী সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত জেলা সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সরকারী গণগ্রন্থাগ রের লাইব্রেরীয়ান আফরোজা আক্তার। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান,জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ। বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলা ম শেফুল, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, মোকাম্মিল আলী,মো: মাসুক,নাজিফা নুর প্রমুখ। পরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে কার্যক্রম শুরু হওয়া জেলা সরকারী গণগ্রন্থাগারে বর্তমানে পত্র পত্রিকা,সাময়িকী সহ বইয়ের সংখ্যা ৩০ হাজার ৪৩০টি। বৃহস্পতিবার ,শুক্রবার ও সরকারী ছটির দিন ব্যতীত শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্তগ্রন্থাগার খোলা থাকে।

এ সংক্রান্ত আরও সংবাদ