জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশিত: 11:05 PM, February 27, 2026

জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের ওয়ার্ড, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র ও প্রশাসনিক কার্যালয় ঘুরে দেখেন। বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, পানীয়জল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ সামগ্রিক পরিবেশ পরিদর্শন করেন।

তিনি বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রম যেমন দর্জি, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পরিদর্শনকালে কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার,রান্নাঘরের পরিচ্ছন্নতা ও দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠুতা যাচাই করেন।

জেলা প্রশাসক কারাগারের সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সন্তোষজনক বলে মত প্রকাশ করেন এবং কারা কর্তৃপক্ষকে দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের জন্য উৎসাহ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেল সুপার তরিকুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ