ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:49 PM, March 10, 2026
একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার ১৯৯৫ সাল থেকে আজবধি মৌলভীবাজার জেলাব্যাপী বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আর্ত মানবতার সেবায় ও সমাজ উন্নয়নে এবং মানবতার কল্যাণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।
প্রতি বছরের মতো এবার ও পবিত্র রামাদ্বান উপলক্ষে মৌলভীবাজার জেলার আসহায় ও নিডি ৪’শত পরিবারবর্গের মাঝে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রবাসীদের অর্থায়নে কচুয়াস্থ আল-মনসুর হাউসে ৮ মার্চ ইফতার খাদ্যসামগ্রী, এবং ঈদ উপহার নগদ অর্থ বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
৭১ এর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দুরুদ আহমদ এর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি শামীম আহমদ ও ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই মানবিক ও মহতি প্রজেক্ট চলাকালে বৃটেন থেকে ফাউন্ডেশনের ফাউন্ডার্স প্রজেক্ট চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সে সকল দানশীল ব্যক্তিবর্গ ও এই পোগ্রাম বাস্তবায়নে সহযোগিতাকারী সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন সহ ফাউন্ডেশনের আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন। সভায় দোয়া পরিচালনা করেন কচুয়া জামে মসজিদের ঈমাম ও খতীব মাওলানা সাদিক আহমদ।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সারওয়ার আহমদ, একাটুনা ইউপি চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী, সমাজসেবক মুহিতুর রহমান হেলাল, ফাউন্ডেশনের উপদেষ্টা ছালিকুর আলম টুকু, সেক্রেটারি সেলিম রেজা তরফদার, জয়েন্ট ট্রেজারার আব্দুল আলিম, ইউপি মেম্বার শাহাদ আহমদ, সাংবাদিক গিয়াস আহমেদ, কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সভাপতি আাসাব মিয়া ও সহ সভাপতি ফারুক আহমদ, আমেরিকা প্রবাসী শাহ গিয়াস উদ্দিন, ফুটবলার জামান আহমদ, মেম্বার নানু মিয়া, মুজিবুর রহমান, পারভেজ আহমেদ, মহসিন চৌধুরী, বশির মিয়া, তাজুল চৌধুরী, সুমন আহমেদ, খোরশেদ মিয়া হোসাইন আহমদ ও মোহাম্মদ আকিল মনসুরসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
যাদের অনুদানে রামাদান প্রজেক্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে, সেইসব দানশীল ব্যাক্তিরা হচ্ছেন ফাউন্ডার্স ট্রাষ্টি নুরুল ইসলাম মাহবুব, কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষে মকিস মনসর এন্ড ব্রাদার্স, ফাউন্ডার্স ট্রাষ্টি আব্দুল লতিফ কয়সর, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাইকমিশনার গিয়াস উদ্দিন মনির, ফাউন্ডার্স ট্রাষ্টি আব্দুর রুউফ তালুকদার, এ বি রুনেল, ফাউন্ডার্স ট্রাষ্টি মোহাম্মদ বশির খান, ফাউন্ডার্স ট্রাষ্টি ময়নুল হক চৌধুরী, ফয়সল মুরাদ সাজ্জাদ, আব্দুর রকির, ফাউন্ডার্স ট্রাষ্টি বাপু মিয়া,আব্দুল মোয়াইমিন মিয়া, আব্দুল মোছাব্বির শাব্বির করিম, মোহাম্মদ আলকাস মিয়া, আলহাজ্ব আনকার মিয়া, ফাউন্ডার্স ট্রাষ্টি মরহুম গোলাম আবু সালেহ সুয়েব এন্ড পরিবার, ফাউন্ডার্স ট্রাষ্টি কাজল রশিদ, আব্দুল মোছাব্বির, শামীম আহমেদ কুরুরী, সাজ্জাদুর রহমান, সুয়েবুর রহমান ইমন, হেলেন ইসলাম,শামসুল ইসলাম, মাহমুদ মিয়া, তজমুল হোসেইন, আব্দুল আজিজ মউজ, ফাউন্ডার্স ট্রাষ্টি মরহুম আব্দুল মতলিব পরিবার, আনকার মিয়া, আব্দুস শহীদ, জলাল মিয়া, বেলাল মিয়া, মোঃ কামরুজ্জামান এন্ড আব্দুল ওয়াদুদ ফাউন্ডেশন, ছালামতপুর, ফাউন্ডার্স ট্রাষ্টি আব্দুল কাদির আবুল, ফাউন্ডার্স ট্রাষ্টি মরহুম নুরুল আলম চুনু পরিবার, মাহবুবুর রহমান বুলবুল, আলহাজ্ব রেনু মিয়া, মুহিবুর রহমান মুহিব, লিটন চৌধুরী, লুবান মিয়া, লন্ডন, মোহাম্মদ জাকারিয়া, ফাউন্ডার্স ট্রাষ্টি কাউন্সিলার জুছনা ইসলাম, লুবান মিয়া আমেরিকা, আজির উদ্দিন, মোহাম্মদ আলমগীর,আব্দুল নূর মোহন, আলহাজ্ব ফরুক মিয়া, ফাউন্ডার্স ট্রাষ্টি কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, মরহুম আনকার আহমদ পরিবার, ফাউন্ডার্স ট্রাষ্টি সাইফুল জব্বার, ফাউন্ডার্স ট্রাষ্টি রহিম মিয়া, আবু লেইস মনা, খায়রুল রব মুকুল, জলাল মিয়া, একাটুনা, মরহুম সুন্দর মিয়া ফ্যামিলি, আনকার মিয়া, ফয়জুর রহমান চৌধুরী, এস এম তোফায়েল আহমেদ, আফতাব উদ্দিন মিরাশদার স্মৃতি পরিষদ, সুমেল আহমেদ, সাংবাদিক ওবায়দুর রহমান ছালিক, মহিবুর রহমান মুহিব, হুমায়ুন কবির, মুহিবুর ইসলাম মায়া, আলহাজ্ব রেনু মিয়া, জাকারিয়া আহমেদ, আব্দুস শাহিদ, শেখ নূর আলম, কবি আসমা মতিন, আমিনা বেগম, শামীম আহমেদ ও ডলি আক্তার সহ অন্যান্যরা।
পরিশেষে কচুয়া আল-মনসুর হাউসে কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে ফাউন্ডেশনের বাংলাদেশ টিমের সদস্যবৃন্দ সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost