ইরানে মার্কিন হামলার প্রতিবাদে ইসলামী চেতনা ও মানবতাবাদী পরিষদের মানববন্ধন

প্রকাশিত: 11:26 AM, March 14, 2026

ইরানে মার্কিন হামলার প্রতিবাদে ইসলামী চেতনা ও মানবতাবাদী পরিষদের মানববন্ধন

ইসরাইল-মার্কিন অশুভ শক্তির বিরুদ্ধে ইরানে মার্কিন হামলাaর প্রতিবাদে ইসলামী চেতনা ও মানবতাবাদী পরিষদের উদ্যোগে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা মৌলভীবাজার দেওয়ানি মসজিদ সম্মুখে ইসলামী চেতনা ও মানবতাবাদী পরিষদ আয়োজিত মানববন্ধনে অ্যাডভোকেট ড. আবু তাহের এর সভাপতিত্বে ও খিজির মুহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় সাংবাদিক আব্দুস সালাম, দেওয়ান মোনাকিব চৌধুরী, সিনিয়র সিটিজেন ও সমাজকর্মী সাদেক আহমদ, ছাত্রনেতা সালমান আহমদ, মেরাজ চৌধুরী, আবু হানিফ, এম.এ. মুনতাকিম ইকরাম প্রমুখ বক্তব্য রাখেন।

বৃষ্টিপাত উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনের অংশগ্রহণে ইরানের ওপর মার্কিন আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী উল্লেখ করে বক্তারা এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুসলিম বিশ্বের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকল ধরনের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো প্রয়োজন। মানববন্ধন থেকে বক্তারা ইরানের ওপর মার্কিন হামলা বন্ধ এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ