ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:49 PM, April 1, 2026
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৪২৬১ অব ২০০৭ এর প্রেক্ষিতে ১৯ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে জারিকৃত আদেশ এবং করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ অনুযায়ী আজ ০১ এপ্রিল ২০২৬ খ্রি., রোজ বুধবার রাজকান্দি রেঞ্জ, কমলগঞ্জের আওতাধীন পূর্ব জালালপুর এলাকায় অবস্থিত “মেসার্স উডল্যান্ড স-মিল” নামক অবৈধ করাতকলটির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোকশেদ উল্লাহ। অভিযানকালে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা এবং বন বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় অবৈধ করাতকলটির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয় এবং এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জেলা প্রশাসন, মৌলভীবাজার ও বন বিভাগের পক্ষ থেকে জানানো যাচ্ছে, অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost