ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:05 PM, April 2, 2026
কৃষি জমি থেকে মাটি বিক্রি করায় সৃষ্ট বিশাল গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে সাঁতার কাটতে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার ১ এপ্রিল দুপুর ২টার দিকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন, কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামের সাহেব আলীর ছেলে লাবিব আহমদ (৭), আশিক আলীর ছেলে ইমাদ আলী (১০) ও সিপার মিয়ার ছেলে জিসান আহমদ (১২)। তন্মধ্যে লাবিব ও ইমাদ সম্পর্কে চাচাতো ভাই।
নিহতদের মধ্যে লাবিব ফটিগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে, ইমাদ রহমদাবাদ ইসলামিয়া মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে ও জিসান বুধপাশা মাদ্রাসাতুল আর রহমানিয়া মাদ্রাসায় হাফিজিতে পড়তো।
স্থানীয় লোকজন ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার কালবৈশাখীর ঝড়ের পর দুপুর ১২টার সময় লাবিব, ইমাদ ও জিসান তাদের বাড়ি থেকে প্রায় তিনশত ফুট দূরে কৃষি জমির ডোবাতে খেলাধুলা করতে যায়। এসময় সম্প্রতি কৃষি জমি থেকে মাটি কেটে নেয়া হলে বিশাল গর্তের মধ্যে তিন শিশু নেমে পড়ে। সাঁতার না জানায় তিন শিশু ঘটনাস্থলে মারা যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে ডাঃ মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে শিশুর স্বজনরা তাঁদেরকে বাড়িতে নিয়ে যায়। নিহতদের মরদেহ দেখতে তাদের বাড়িতে এলাকার লোকজন ভীড় জমিয়েছেন।
কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ফটিগুলি এলাকায় জমির মালিক মাটি বিক্রি করার কারণে জমিতে গর্তের সৃষ্টি হয়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জমির গর্তগুলো ভরাট হলে সাঁতার না জানা ওই তিন শিশুরা মারা যায়। বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একসাথে তিন শিশুর মারা যাবার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost